শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ পিতার হাত ধরে রাজনীতিতে আসা আন্দালিব রহমান পার্থ হলেন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবার তৃণমূলের রাজনীতি থেকে মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত রাজধানীর বুড়িগঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার সপরিবারে ইউরোপ সফর মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জ্বালানির দাম কমিয়ে বিদ্যুতের দাম বাড়াল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৬ বার

বিশ্ববাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় গত সপ্তাহে ডিজেল ও এলপি গ্যাসের দাম কমেছে শ্রীলঙ্কায়। তার সঙ্গে তাল রেখে দেশটিতে কমেছে গণপরিবহনের ভাড়াও।কিন্তু তার ৫ দিনের মধ্যেই বিদ্যুতের দামে রীতিমতো উল্লম্ফণ ঘটেছে দেশটিতে। শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বিষয়ক সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কার বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার বিদ্যুতের দাম এক ধাক্কায় ৭৫ শতাংশ বাড়িয়েছে সরকার।

এক বিবৃতিতে এই দিন কমিশনের চেয়ারম্যান জনকা রত্নায়েকে বলেন, ‘বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই এ দাম বাড়ানো হয়েছে।’তবে সরকারি কমিশন বিদ্যুতের দাম ‘যৌক্তিক’ পর্যায়ে উন্নীত করার কথা বললেও শ্রীলঙ্কায় বিদ্যুতের চরম সংকট চলছে। লোডশেডিংয়ের কারণে রাজধানী কলম্বোই প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে অনেকেই গাড়ির ব্যাটারি ব্যবহার করছেন।গত ৪ আগস্ট (বৃহস্পতিবার) এক সরকারি আদেশে জানানো হয়, ডিজেল ও গৃহস্থালি কাজে ব্যবহারযোগ্য এলপি গ্যাসের দাম কমেছে শ্রীলঙ্কায়। ডিজেলের দাম কমায় সেদিন দিন বাসভাড়া কমিয়ে নতুন ভাড়াতালিকা প্রকাশ করে দেশটির জাতীয় গণপরিবহন কমিশন এনটিসি।ডিজেলের দাম কমে যাওয়ায় এনটিসির নতুন তালিকায় বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়।তার ৫ দিনের মাথায়ই বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়াল রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories