শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ পিতার হাত ধরে রাজনীতিতে আসা আন্দালিব রহমান পার্থ হলেন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবার তৃণমূলের রাজনীতি থেকে মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত রাজধানীর বুড়িগঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার সপরিবারে ইউরোপ সফর মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

আন্তর্জাতিক বাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৫ বার

প্রায় ৬ মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চলছে। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরেক দফা কমেছে জ্বালানি তেলের দাম।রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে পৌঁছেছে ৯৩ দশমিক ৩৮ ডলারে। অন্যদিকে ওয়েস্ট টেকসাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ৪১ সেন্ট কমে হয়েছে  ৮৭ দশমিক ৬৩ ডলারে। শতকরা হিসেবে উভয় প্রকার তেলের দাম এ দিন কমেছে ১ দশমিক ৬ শতাংশ।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ৬ মাসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ।তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ধীরে ধীরে মন্দাভাব কাটিয়ে উঠছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। মার্কিন বাজার বিশ্লেষক স্টিফেন ব্রেনোক রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘একদিকে (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধের জেরে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া আর্থিক মন্দাভাব পড়েছে তেলের বাজারেও। এ কারণে গত ছয় মাস ধরে তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে গত সপ্তাহ থেকে ধীর গতিতে হলেও ছন্দে ফেরা শুরু করেছে বাজার।’অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই ৭ মাসে প্রতিদিন ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে দেশটি।কিন্তু ২০২১ সালের প্রথম সাত মাসে চীন যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছিল, তার তুলনায় চলতি ২০২২ সালে আমদানি ৯ দশমিক ৫ শতাংশ কমিয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories