মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

কালো শাড়িতে নজর কাড়লেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৮ বার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। রূপ-লাবণ্য আর অভিনয় গুণে বিপুল দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ অনুসারী রয়েছে। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ফুটিয়ে তোলেন রূপের দ্যুতি আর শরীরী আবেদন।

গত দুদিন আগে নতুন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। যেখানে তাকে দেখা গেছে কালো রঙের শাড়িতে। স্লিভলেস ব্লাউজ, কালো শাড়িতে রূপালি পাথরের কাজ, গলায় রয়েছে বড় নেকলেস। এমন রূপে শ্রাবন্তীকে দেখে যেন ঘুম উড়ে গেছে ভক্তদের।

মুহূর্তেই রিঅ্যাকশন ও মন্তব্যের ঝড় ওঠে অভিনেত্রীর পোস্টে। দুই পোস্ট মিলিয়ে শ্রাবন্তীর নতুন ফটোশুটে ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের প্রকৃত অর্থ তুমি’, আরেকজন লিখেছেন, ‘বরাবরের মতোই অপূর্ব। তোমাকে কালো রঙে দারুণ মানায়’, আরেক অনুসারী লিখেছেন, ‘শ্রাবন্তী তুমি আমার হৃদয়’।

শ্রাবন্তীর এই নজরকাড়া ছবি দেখে মুগ্ধ হয়েছেন তার বান্ধবী, অভিনেত্রী নুসরাত জাহানও। তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘গর্জিয়াস’।

গত কয়েকদিন ধরে ব্যক্তিগত জীবনের প্রেম ইস্যুতে আলোচনায় রয়েছেন শ্রাবন্তী। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সাথে প্রেম করছেন তিনি। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কটিকে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করেছেন।

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সাথে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories