বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

অভিনব পদ্ধতিতে ডাক্তারকে দিয়ে ঔষধ লিখাতে বাধ্য করেন ওষুধ কোম্পানির তারেক

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮৯ বার

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিনব পদ্ধতিতে ওষুধ কোম্পানির এম.আর তারেকের বিরুদ্ধে ডাক্তারকে দিয়ে তার ঔষধ প্রেসক্রাইব করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের গোপন তথ্যের ভিত্তিতে সরজমিনে দেখা যায়, গত ২৭ জুলাই (বুধবার) ২০২২ ইং তারিখে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলার্জি, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মহাজনের চেম্বারে তারিকুল ইসলাম নামের একজন সহকারীর দেখা মিলে।
এই প্রতিবেদক, তারেককে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন পোস্টে কর্মতরত আছেন জিজ্ঞেস করলে, প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানাই।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার প্রশিক্ষণ নিচ্ছেন এমন উদ্ভট উত্তরে, ডাক্তার বিশ্বজিৎ মহাজন’কে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি আজকালের সংবাদকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রশিক্ষণ দেওয়ার কোন সুযোগ নেই তবে ঊর্ধ্বতম কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দেওয়া যায়।
এ প্রসঙ্গে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব প্রসাদ চক্রবর্তী’র কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে আজকালের সংবাদকে জানান, এরকম কাউকে প্রশিক্ষণ দেওয়ার কোন নিয়ম নেই কারণ এটি কোন কলেজ নই যে, প্রশিক্ষণ দেওয়া হবে এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে প্রশিক্ষণ দেওয়ার কোন অভিযোগ থেকে থাকলে আমাকে জানান আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা বেশ কিছু রোগী সাথে কথা বলে জানা যায়, বিনামূল্য সরকারি ওষুধ দেওয়ার নিয়ম থাকলেও বিভিন্ন কোম্পানির অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হয়।
অন্যদিকে, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশেপাশে কিছু ফার্মেসিতে কথা বলে জানা যায়, তারিকুল ইসলাম” আল মদিনা ফার্মাসিক্যাল কোম্পানির একজন এম. আর।
অনুসন্ধানে উঠে আসে, তারেকুল ইসলাম” এর আগে স্কেপ ফার্মাসিটিক্যাল লি: কোম্পানিতে এম.আর ছিলেন, ঐখানে চাকরি চলে যাওয়াতে আল মদিনা ফার্মাসিক্যাল কোম্পানিতে এম. আর হিসেবে রাঙ্গুনিয়াতে কর্মরত। তিনি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তারদের রোগীর প্রেসক্রিপশনে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করেন, না হয় ট্রান্সফার সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকেন।
এ প্রসঙ্গে তারেকুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ” আমি বিশিষ্ট নেতার ভাগিনা, এছাড়াও আমাকে মেয়র অনুমতি দিয়েছেন, আমি প্রশিক্ষণের জন্য সুপারিশ প্রাপ্ত। পরে পকেট থেকে চিরাপাটা একটা দরখাস্ত বের করেন।
১৭/১১/২০২১ তারিখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাউল ইসলাম বরাবর একটি দরখাস্তে ঐ কর্মকর্তার স্বাক্ষরে “অনুমতি দেওয়া গেল” দেখা যায়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories