বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে যাবে : আইএমএফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৩৪ বার

তিনটি বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে স্থবিরতা এবং মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ার কারণে বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে গিয়ে পড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছে।ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক (ডব্লিউইও) গত এপ্রিলে যে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ তাদের নতুন পূর্বাভাসে ২০২২ ও ২০২৩ সালের প্রবৃদ্ধি কম হতে পারে বলে জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোজোনের সমস্যাগুলোর ফলে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী উৎপাদন কমেছে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর এই প্রথম সংকোচন।আইএমএফের অর্থনৈতিক পরামর্শদাতা পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস বলেছেন, ‘এপ্রিল থেকে দৃশ্য উল্লেখযোগ্যভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বিগত মন্দার মাত্র দুই বছরের মাথায় বিশ্ব শিগগিরই একটি মন্দার প্রান্তে যাচ্ছে।’ওয়াশিংটনভিত্তিক আইএমএফ জানিয়েছে, তারা এখন আশা করেছে যে ২০২২ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধ ৩ দশমিক ২ শতাংশ হবে – এপ্রিল থেকে শূন্য দশমিক ৪ পয়েন্ট কম। মন্দা আগামী বছর অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময় প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশ  হবে।যুক্তরাজ্য ২০২২ সালে প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৩ সালে শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আইএমএফ জানিয়েছে, যুক্তরাজ্যে প্রবৃদ্ধ চলতি বছরের দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাবে এবং ২০২৩ সালে জি সেভেন অর্থনীতির মধ্যে সবচেয়ে দুর্বল হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories