সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি চালু হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৭৬ বার

দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম। আগামীকাল বুধবার সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধরনা দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা দেরি হয়। 

গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১৫ জুলাই পর্যন্ত যেসব শিক্ষকগণ বদলির আবেদন করেছেন তাঁদেরকে বদলির আওতায় আনা হবে।জানা গেছে, পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories