সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮৩ বার

যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হয় তাকে। এরপর ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ক্ষমতায় বসেন বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেন।এদিকে হোয়াইট হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর দেড় বছরের মধ্যে আর ওয়াশিংটনে ফেরেননি ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আবারও ওয়াশিংটনের রাস্তায় দেখা গেল তাকে। 

এদিন সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প আবারও ইঙ্গিত দেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি।ওয়াশিংটনে দেওয়া বক্তব্যে ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমি সব সময় বলি যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা (প্রেসিডেন্ট পদে) করে আমি জিতেছিলাম। এরপর দ্বিতীয়বার প্রার্থী হয়ে আমি অনেক ভালো করেছি। আমাদের হয়তো আবারও এ কাজ করতে হবে। দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে আমাদের।’সামনের দিনগুলোয় এ ব্যাপারে আরও বিস্তারিত বলবেন বলে উল্লেখ করেন ট্রাম্প।মঙ্গলবারের ভাষণে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলোর কথা ট্রাম্পের কণ্ঠে আবারও প্রতিধ্বনিত হতে শোনা গেছে। ২০২১ সালের ৬ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের সত্যায়ন ঠেকাতে ক্যাপিটল হিলে চালানো হামলার ঘটনায় কংগ্রেসের হাউস কমিটি যে তদন্ত করেছে, তারও নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সূত্র : বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories