শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

কুমিল্লা লাকসামে কিশোরীর গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৯০ বার

কুমিল্লা লাকসাম পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে এক কিশোরীর ফ‍্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। নিহত বৈশাখী আক্তার চৈতী (১৪) লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের রিকশা চালক মানিকের মেয়ে।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওয়াপদা অফিসের পাশে কিশোরীর নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওয়াপদা অফিসের পাশে রিকশা ড্রাইভার মানিকের মেয়ে চৈতি তার ভাইয়ের কাছে নতুন থ্রি পিছ কিনে দেওয়ার কথা বেশ কয়েকদিন ধরে বলে আসছে। সোমবার সন্ধ্যায় তার ভাই থ্রিপিছ না আনায় ভাইয়ের সাথে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার করে। ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হলে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে চৈতির ফ‍্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর পাঠায় । খবর পেয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহরাব ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories