শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

ভালুকায় স্কুলছাত্রী মুনা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬৭ বার

ভালুকার রহমতে আলম একাডেমীর এস এসসি পরিক্ষার্থী ইসরাত জাহান মুনার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার রহমতে আলম একাডেমীর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে হত্যাকারীদের দৃষ্টন্তামূলক শাস্তি দাবী করেন।
মানববন্ধনে ইউপি সদস্য শাহাব উদ্দিন,মুনার মা জান্নাতুল ফেরদৌস,চাচা আসাদ, প্রতিবেশী সাবিকুন নাহার ,মাহবুবা সুলতানা তাদের বক্তব্যে অভিযোগ করেন স্থানীয় বখাটে স্বাধীন শিকদার মুনাকে ফুসলিয়ে নিয়ে বিয়ের নামে বেশ কিছুদিন যাবৎ আটকে রেখে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। পুলিশ এই ঘটনার হত্যা মামলা না নিয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করে হত্যার মোটিভ ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি দাবী জানান।
উল্লেখ্য গত ৭ জুলাই ভালুকার আখালিয়া স্বাধীন সিকদারের বাড়ী থেকে মুনার লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় থেকেই স্থানীয়রা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করলেও ভালুকা মডেল থানা পুলিশ এটিকে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।
এই ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, এটি আত্মহত্যা না হত্যাকান্ড তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories