শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

লাল শাড়িতে ওটিলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৮ বার

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ‘বিলিয়নেরা’ খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। মূলত একটি মুঠোফোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই তার বাংলাদেশ সফর।শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১’ শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখেন এই সংগীতশিল্পী।

তবে সবচেয়ে বড় চমক দিলেন রবিবার লাল শাড়িতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। যেখানে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়িতে দেখা যায় ওটিলিয়াকে।এর সঙ্গে বাদামি রঙের হাল্কা কার্ল করা খোলা চুলে মাঝখান থেকে সিঁথি করা। ঠোঁটে হাল্কা রঙের লিপস্টিক। ব্যাস আর কি চাই! পারফেক্ট সাজ। যেনো বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশর ট্রেডিশনাল পোশাকে।৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories