সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কেনিয়ায় বাস নদীতে পড়ে নিহত-২৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৮ বার

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নদীর উপত্যকায় পড়ে গিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কেনিয়ার সংবাদপত্র ডেইলি নেশন ও স্ট্যান্ডার্ড জানিয়েছে, রোববার সন্ধ্যায় মডার্ন কোস্ট কোম্পানির একটি বাস মেরু শহর থেকে মোম্বাসা শহরের দিকে যাওয়ার সময় থারাকা নিথি সেতু থেকে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়। 

থারাকা নিথি কাউন্টির কমিশনার নোবার্ট কোমোরা ডেইলি নেশনকে বলেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নাইরোবি হাইওয়ের পাশে কুখ্যাত নিথি নদীর সেতু থেকে একটি বাস পড়ে গিয়ে ২৪ জন মানুষ মারা গেছেন। বাসটির ব্রেক অকার্যকর হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। কেনিয়ায় সড়ক দুর্ঘটনা যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories