শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৯৫ বার

গাজীপুরের শ্রীপুরে জারিয়া অভিমুখী ৪৯ আপ বলাকা কমিউটারের সাথে গার্মেন্টসকর্মী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ট্রেনের সামনে বসে থাকা ৪ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ৩০ জন।
রোববার (২৪ জুলাই) সকাল সাতটার দিকে মাইজাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, গেট ম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামান ফ্যাশনের কর্মীবাহী গাড়িটি কারখানায় যাচ্ছিলো। লেভেল ক্রসিংয়ে গেট নামানো না থাকায় রেললাইনে উঠে পড়ে বাসটি। সেসময় চলে আসে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন। বাসটিকে ঠেলে বেশ কিছুদূর নিয়ে যায় ট্রেনটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হয় দু’জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গেটম্যানের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories