শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬৫ বার

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেত্রী। পূর্ণিমা বলেন, মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। 

আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।’

বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরও বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।

নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা-রবিন দম্পতি। অভিনেত্রী বলেন, ‘মাঝখানে পরিবারের সবাই এত অসুস্থ ছিলাম…প্রত্যেকের জ্বর ছিল যে কারণে কোনো পরিকল্পনা করা হয়নি। বিয়ের অনুষ্ঠানের পরপরই বাসার সবাই অসুস্থ হয়ে পড়ে।’

পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যা সন্তানের মা হন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories