শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রেমিককে নিয়ে খেয়ে ৫৪ হাজার টাকা বিল দিলেন কিম কার্দাশিয়ান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৩১ বার

প্রেমিক মার্কিন অভিনেতা পিট ডেভিডসনকে নিয়ে একটি ইতালীয় রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন প্রেমিকা মার্কিন রিয়েলিটি শোর তারকা কিম কার্দাশিয়ান। খাবার খাওয়া শেষে ওয়েটার যে বিল ধরিয়ে দিল তা দেখে রীতিমতো চোখ ছানাবড়া। বিল এসেছে ৫৭৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ হাজারেরও বেশি টাকা!

মার্কিন অভিনেতা পিট ডেভিডসনকে রেস্তোরাঁয় নিয়ে এভাবেই দুহাত খুলে খরচ করলেন রিয়েলিটি শোর তারকা কিম কার্দাশিয়ান।

কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদে পর কিম কার্দাশিয়ানে মজেছেন পিট ডেভিডসন। গত ক’মাস ধরে ঘুরে বেড়াচ্ছেন এ জুটি। 

ডেইলি মেইল জানিয়েছে, প্রেমিক পিটের সঙ্গে দেখা করতে সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এই রিয়েলিটি শোর তারকা। সেখানেই কুইন্সল্যান্ডের এক ইতালীয় রেস্তোরাঁয় খাবার খান তারা। 

৫৪ হাজারের বেশি টাকা বিল মেটানোর সময় ওয়েটারকে মোটা অংশের বকশিশও দেন কিম।  আর সেই বকশিশের অঙ্কটা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কিম নিজেই। আর তাতেই পুরো ঘটনা চাউর হয়ে যায়। 

এর পর সেই ওয়েটার পিকোলো কুচিনাই সেদিনের নৈশভোজের বিল ফাঁস করে দেন সোশ্যাল মিডিয়ায়।

বিলের ছবিতে দেখা যায়, ক্যাপ্রেসে স্যালাড, ব্রুশেটা, ক্যালামারি স্টার্টার, পিৎজা, পাস্তা, চকলেট টার্ট, নিউটেলা পিৎজাসহ অনেক কিছুই অর্ডার করেছিলেন কিম। 

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেমিককে চমকে দিতেই আকস্মিকভাবে অস্ট্রেলিয়া সফরে যান কিম। ১৬ জুলাই প্রেমিকের সঙ্গে নৈশভোজ শেষেই তিনি যুক্তরাষ্ট্রের পথে রওনা হন। 

প্রসঙ্গত, কিম কার্দাশিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অন্যতম। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩২ কোটি ৪০ লাখ। 

২০০৭ সালে ছোট পর্দার রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ শুরু করেন কিম কার্দাশিয়ান। শো’টি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। গত বছরের ১৮ মার্চ শেষ হয় শো’টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories