মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫৫ বার

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দিনেশ গুণাবর্ধনে। দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শুক্রবার (২২ জুলাই) তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রীলঙ্কান পার্লামেন্টের জ্যেষ্ঠ এই সদস্য।

রয়টার্সের  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অবশ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে তথা প্রভাবশালী রাজাপাকসে পরিবারের মিত্র বলেই অনেক সংবাদমাধ্যম দাবি করেছে।

সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তার স্কুল সহপাঠী দিনেশ গুণাবর্ধনেকে দেশটির প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। ৭৩ বছর বয়সী গুণাবর্ধনে নিজেও বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য।

মধ্যরাতে সামরিক অভিযানের মাধ্যমে রাজধানী কলম্বোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গত ১০৪ দিন ধরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া এবং তাদের বেশ কয়েকজনকে আটকের কয়েক ঘণ্টা পর গুণাবর্ধনেকে নিয়োগ দেওয়া হলো।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট বিক্রমাসিংহের উপস্থিতিতে শুক্রবার (২২ জুলাই) শপথ নেন শ্রীলঙ্কার শাসক দল পোডুজানা পেরামুনা (এসএলপিপি)-এর একজন সাবেক মন্ত্রী দিনেশ গুণাবর্ধনে। এসময় আইনপ্রণেতা এবং কর্মকর্তাদের পাশাপাশি সেখানে ইউনিফর্ম পরা সামরিক অফিসাররা সামনে বসে ছিলেন। এছাড়া মন্ত্রিসভার বাকি সদস্যরাও শুক্রবারই শপথ নেবেন।

উল্লেখ্য, স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শ্রীলঙ্কা জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না । ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না।

ফলে নজিরবিহীন এই সংকটের জন্য রাজাপাকসে পরিবারসহ দেশটির ক্ষমতাসীন সরকারকে দায়ী করে শ্রীলঙ্কায় গণআন্দোলন প্রকট আকার ধারণ করেছে। আন্দোলনের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে আগেই পদত্যাগ করেছিলেন মাহিন্দা রাজাপাকসে। এমনকি রাজাপাকসে পরিবারের অন্য সদস্যরাও সরকার থেকে সরে এসেছিলেন।

বাকি ছিলেন কেবল দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত সপ্তাহের বুধবার তার পদত্যাগের কথা থাকলেও দিনের আলো ফোটার আগেই সামরিক বিমানে করে দেশ ছেড়ে মালদ্বীপে পাড়ি জমান গোতাবায়া রাজাপাকসে। পরে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের পদ ছাড়েন।

এরপর গত ১৫ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories