সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

তাপদাহে স্পেনে ১০ দিনে ৫০০ লোকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬০ বার

স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।প্রধানমন্ত্রী এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, এটি এখন কথার কথা নয়, বাস্তবতা।

তিনি লোকজনকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গেছে।প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, চলতি তাপদাহে পরিসংখ্যাগতভাবে ৫০০ এর বেশি লোক মারা গেছে। তাপমাত্রা খুবই বেশি।বুধবার (২০ জুলাই) আল জাজিরা জানায়, স্পেনের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এর জের ধরে অনেক এলাকায় আগুন লেগে যাচ্ছে।তবে তাপদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। বিবিসি জানায়, গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবার ইউরোপের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড হয়েছে। এদিন এ অঞ্চলের বিভিন্ন দেশে তাপমাত্রা উঠে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে। বুধবার (২০ জুলাই) অনেক দেশে একই ধরনের তাপমাত্রা ছিল। দাবানলে পুড়ছে গ্রিস, স্পেইন এবং ইতালি। সেই সঙ্গে তাপদাহ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories