বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮১ বার

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অভিযোগ, ক্রিমিয়া দখলের মতো একইভাবে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য রাশিয়া পরিকল্পনা করছে। দেশটির দাবি, ক্রিমিয়ার মতো একই ‘প্লেবুক’ ব্যবহার করে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে মস্কো।

মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনীয় ভূখণ্ড দখলের ভিত্তিও তৈরি করছে। জন কিরবি আরও বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ায় যোগদানের বিষয়ে ‘ভুয়া’ গণভোটের আয়োজন করতে পারে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলো। ২০১৪ সালে একইরকম একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল মস্কো। সারা বিশ্বেই ওই গণভোটকে ব্যাপকভাবে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়েছিল।জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমেরিকান জনগণের কাছে এটি স্পষ্ট করতে চাই। এটির (ভুয়া গণভোটের) মাধমে কাউকে বোকা বানানো যায়নি। ২০১৪ সালের ওই একই প্লেবুক আবারও ব্যবহারের চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories