বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮৪ বার

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।আজ বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল। দেশটির আন্দোলনকারীরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, রনিল বিক্রমাসিংহে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব নিলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হবে না। এমনকি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তারা।বুধবার দেশটির ইংরেজি দৈনিক ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জয় পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন স্পিকার। রনিল বিক্রমাসিংহে ১৩৪ সংসদ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজনা পেরামুনার (এসএলপিপি) নেতা দুলাস আলহাপ্পেরুমে ৮২ ভোট এবং দেশটির বামপন্থী রাজনৈতিক দল জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) নেতা অনুরা কুমারা দিসানায়েকে মাত্র ৩ ভোট পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories