শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

সৌদি এয়ারলাইন্সে চড়ে মালদ্বীপ ছাড়লেন গোটাবায়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৮০ বার

সৌদি এয়ারলাইন্সে একটি বিমানে চড়ে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে তিনি মালদ্বীপ ছেড়ে যান।ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গোটাবায়া এখন সিঙ্গাপুরের পথে রয়েছেন। সঙ্গে তার স্ত্রী এবং দু’জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ বিমান গোটাবায়াকে বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।এদিকে শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা বলেছেন, তিনি এখনো গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পাননি।জানা গেছে, নিজের গন্তব্যে এখনো পৌঁছাতে পারেননি তাই এখনো পদত্যাগপত্র জমা দেননি প্রেসিডেন্ট গোটাবায়া। যদিও আজই পদত্যাগপত্র হাতে পেতে পারেন স্পিকার মাহিন্দা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories