বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোর গুরুদাসপুরে টাকা আত্তসাতের অভিযোগে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১০৫ বার

নাটোরের গুরুদাসপুরে নৌকা স্কুল খ্যাত বেসরকারী প্রতিষ্ঠান সিধুুলাই স্বনির্ভর সংস্থার’’ (এসএসএস) হিসাব রক্ষক সুপ্রকাশ পালের বিরুদ্ধে চাকরি ও পদোন্নতি দেওয়া এবং আমবাগান, পুকুর লীজ প্রদানের নামে হয়রানিসহ ৪২ লক্ষ টাকা আত্তসাতের অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন করেছে ভুক্তভোগীরা
বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় গুরুদাসপুর উপজেলা শাপলা চত্ত¦রে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, এসএসএস’র লাহিড়ী মোাহনপুর শাখার সহকারী ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. শাহাদত হোসেন প্রমূখ। বক্তারা লিখিত বক্তব্যে বলেন, আত্তসাতের ঘটনায় অভিযুক্ত সুপ্রকাশের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা আমলি আদালতে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে আশরাফুল বলেন তাকে পদোন্নতি দেওয়ার নামে ৩ লক্ষ টাকা দাবি করেন সুপ্রকাশ। ১০ ফেব্রুয়ারি ২ লক্ষ টাকা প্রদান করা হয় এবং ১ লক্ষ টাকা পদোন্নতির পর দেওয়ার কথা থাকলেও তিনি চাকরি ছেড়ে দেওয়ায় পদোন্নতি হয়নি এবং টাকাও ফেরত পাননি আবার আরিফুল ইসলামের স্ত্রীকে সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা দাবি করেন সুপ্রকাশ এবং গত ফেব্রæয়ারী মাসে তাকে দুই কিস্তিতে ৫ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। চাকরি এবং টাকা ফেরত না দেওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা আমলি আদালতে ২৯/০৫/২০২২ ইং সুপ্রকাশের বিরুদ্ধে মামলা করেন আরিফুল ইসলাম
গুরুদাসপুরের আঞ্চলিক কার্যালয়ে কর্মরত বিন্যাবাড়ি গ্রামের রফাত আলীর কাছ থেকে পুকুর ও আমবাগান লীজ দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা নিলেও পুকুর বা আমবাগান লীজ না দিয়ে টাকা নিয়ে আত্তসাত করেন সুপ্রকাশ এভাবে ১২ জনের কাছ থেকে ৪২ লক্ষ টাকা আত্তসাত করার অভিযোগে সুপ্রকাশের বিরুদ্ধে ওই বিক্ষোভ-মানববন্ধন হয়
এসব অভিযোগ অস্বীকার করে সুপ্রকাশ বলেন, চাকরি ও পদোন্নতি দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই টাকা নেওয়ার প্রশ্নই আসেনা। বরং চাকরি ছেড়ে দেওয়ায় আমার বেতন ভাতা ও সার্টিফিকেটগুলো ফেরত দেওয়া হয়নি। তাছাড়া সমস্তকিছুই নিয়ন্ত্রন করেন সংস্থার নির্বাহী পরিচালক আবুল হাসানাত মোহাম্মদ রেজোয়ান। প্রকৃতপক্ষে মানববন্ধন করেছেন যেসব কর্মচারী তারাও নির্বাহী পরিচালকের কাছে জিম্মি নির্বাহী পরিচালক রেজোয়ানের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories