সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

হালুয়াঘাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৩৭ বার

১৯৪৮ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী, যে দলের নেতৃত্বে ভাষা আন্দোলন ও স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা অর্জন হয়েছে। সেই রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা শাখা আওয়ামীলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচী পালনের ঘোষনা করেছে।

সেই আলোকে, প্রথম দিন দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি সূচনা করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন,হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং ও সাধারন সম্পাদক মেয়র খায়রুল আলম ভুঞার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।দেশ ও জাতির মুক্তি আনদোলন গনতন্ত্র ও প্রগতির সংগ্রামে আত্মদানকারী ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সাবেক ভিপি হাবিবুর রহমান।

দুপুরে বিড়ইডাকুনি ফয়জুল উলুম এতিম খানায় দরিদ্র অসহায় জন সাধারনের মাঝে খাবার বিতরন করা হয়। এ সময় বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, এম সুরুজ মিঞা, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, আবদুল ওয়াহাবসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা করেন সভাপতি ও সাধারণত সম্পাদক, বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন ছিল চোখে পরার মত। জানা যায়, আগামীকাল শুক্রবার বিকেলে উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৫ জুন পদ্নাসেতু উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখার জন্য ঐ দিন সকাল ১১ ঘটিকার সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories