শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ফের ১৪ দিনের রিমান্ডে পি কে হালদার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯০ বার

ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার (পি কে) হালদারের ফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২১ জুন) সকালে তাকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল।

বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ মোট ছয় অভিযুক্ত। ১৪ দিনের জেল হেফাজতের (জুডিশিয়াল কাস্টডি) মেয়াদ শেষে পি কে হালদারকে আদালতে তোলা হয়।এর আগে গত ৭ জুন আদালতে তোলা হয় তাদের প্রত্যেককে।সোমবার ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছিলেন, আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তিদের ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানাবেন তারা।কিন্তু ইডির আইনজীবী নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি। তার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন বিচারক জীবন কুমার সাধু। পরে ইডির আইনজীবীর অনুপস্থিতিতে ফের ১৪ দিনের জেল রিমান্ডের আদেশ দেন বিচারক।এদিকে ইডির হাতে গ্রেপ্তার হওয়া এই ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ পুরুষ অভিযুক্ত বন্দী রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি জেলে, বাকি নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারের নারী সেলে। সেখান থেকেই তাদের আদালতে আনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories