বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডুবে গেল হংকংয়ের ভাসমান রেস্তোরাঁ জাম্বো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৮১ বার

হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁটি ডুবে গেছে। জাম্বো নামের রেস্তোরাঁটি প্রায় ৫০ বছর চালু ছিল। পোতাশ্রয় থেকে সরিয়ে নেওয়ার কয়েক দিন পর রেস্তোরাঁটি ডুবে যায়। মূল কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে যায়। এ ঘটনায় তারা খুবই মর্মাহত বলে জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি।

কোভিড-১৯ মহামারি দেখা দিলে ২০২০ সালের মার্চে রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। বছরের পর বছর চালু থাকা এ রেস্তোরাঁয় ৩০ লাখের বেশি অতিথি খেয়েছেন বলে মনে করা হয়। অতিথিদের মধ্যে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ, টম ক্রুজ ও রিচার্ড ব্র্যানসন।বন্ড সিরিজের একটি মুভিসহ কয়েকটি সিনেমায়ও রেস্তোরাঁটি দেখানো হয়। কিন্তু মহামারির কারণে ডিনার পরিষেবা বন্ধ হয়ে গেলে ব্যবসায় বড় ধাক্কা খায় রেস্তোরাঁটি।মালিকেরা বলেন, ভাসমান রেস্তোরাঁটি সরিয়ে নেওয়ার আগে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য নৌবাহিনীর প্রকৌশলীদের ডাকা হয়েছিল। রেস্তোরাঁটি সরিয়ে নেওয়ার জন্য ‘সব ধরনের আনুষঙ্গিক অনুমোদন’ পাওয়া গিয়েছিল।নতুন পরিচালককে হস্তান্তরের আগে অজ্ঞাত স্থানে জাহাজটির অবস্থান করার কথা ছিল। অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, বৈরী পরিস্থিতিতে পড়ে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে গত রোববার রেস্তোরাঁটি ডুবে যায়।কোম্পানি আরও জানায়, যেই স্থানে রেস্তোরাঁটি দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে পানির গভীরতা ছিল এক হাজার মিটারের বেশি। ফলে উদ্ধারকাজ চালানো ছিল খুবই কঠিন।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories