বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৮৩ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাদ্রিদে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জোটের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জোয়ান।আগামী ২৮ জুন ও ২৯ জুন স্পেনের মাদ্রিদে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম দ্যা কিয়েভ ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে জোয়ান বলেন, এই শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ন্যাটো অংশীদার- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করবে।মিরসিয়া জোয়ান আরও বলেন, অবশ্যই ন্যাটোর পরিধি বড় করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য দ্বার উন্মুক্ত রাখার নীতি নিয়ে আলোচনা করা হবে। আমরা আশা করি ফিনল্যান্ড ও সুইডেন আমাদের তালিকায় যোগ দেবে। একই সঙ্গে অবশ্যই, আমাদেরকে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো না কোনোভাবে মাদ্রিদে আমাদের শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পলিটিকো আয়োজিত একটি আলোচনা সভায় জেলেনস্কির শীর্ষ সম্মেলনে যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে।আগের দিন স্প্যানিশ সরকারের সূত্রের বরাত দিয়ে ইউরোপীয় গণমাধ্যম জানায়, জেলেনস্কিকে ২৯ ও ৩০ জুন মাদ্রিদে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন।

তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান, তিনি ন্যাটো সম্মেলনে ইউক্রেনের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আশা করেন না।তাছাড়া আগামী ১৫-১৬ জুন ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক হবে। শুক্রবার জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইইউ, জর্জিয়া, ফিনল্যান্ড, সুইডেন ও ইউক্রেনকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় ১৪ মিলিয়ন ইউক্রেনীয় বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংঘাতে ১৫ দশমিক ৭ মিলিয়ন ইউক্রেনীয় মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
খবর এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories