মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার। আদালতে প্রেরণ করলে জামিন মুঞ্জর

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৮৮ বার

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলে এলাহী একই সঙ্গে দৈনিক কালেরকন্ঠ, বিডি নিউজ, এনটিভি ও ইংরেজি দৈনিক টিবিএস পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (৮ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, দুপুরে ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলা প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং-২৮/২১। তবে মামলার বাদী কে সে সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সংবাদকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে স্ট্যাটাস দেন। আদালত থেকে বের হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সংবাদকর্মী ফজলে এলাহী,

“ফিরোজা বেগম চিনু ও তার মেয়ের মামলায় আমার বিরুদ্ধে গ্রেফতার ওয়ারেন্ট দেখিয়ে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ….
সাংবাদিকতার এই প্রতিদান ???
আমার মৃত্যুর জন্য চিনু ও তার মেয়েকে দায়ি করে গেলাম……
রাঙামাটিবাসি এদের বিচার করিও”

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানান, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। বিষয়টা নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, রাঙামাটির সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতিচাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম থেকে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories