বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৩৭ বার

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে শাহিন (২০) নামে এক যুবকের নাম জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে।সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বলেন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে। এতে করে মোটরসাইকেল থাকা দুই যুবক ছিটকে রাস্তা পড়ে। ফলে ঘটনাস্থলেই সাহিন মারা যায় ও অজ্ঞাতপরিচয়ে যুবক মারাত্মক আহত হয়।তিনি আরও বলেন, পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য যুবকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় তার মাথা থেতলে গিয়েছে। কিছুক্ষণ আগে অজ্ঞাতপরিচয়ের যুবকও মারা গেছে।শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাতিরঝিল থানা পুলিশ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে। আর কিছুক্ষণ পর অন্য যুবকের মরদেহ সেখানে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories