শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রয়োজনে পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ?

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৮০ বার

বোট ক্লাব বিতর্কে আলোচনায় আসা চিত্রনায়িকা পরীমণিকে আপাতত সতর্ক করবে চলচ্চিত্র পরিচালকদের সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি। এরপরও যদি তিনি সতর্ক না হয়ে ‘অনিয়ন্ত্রিত’ জীবন যাপন করেন তবে তাতে চলচ্চিত্র সংগঠনগুলোর সমর্থন থাকবে না। প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থারও বিধান রয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বোট ক্লাব ও অল কমিউনিটি ক্লাবের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিমণির ঘটনায় আমরাও কিছুটা বিব্রত। তার বিরুদ্ধে এর আগেও কিছু অভিযোগ এসেছিল কিন্তু আমরা তাকে সতর্ক করিনি। কিন্তু এখন মনে হচ্ছে চলচ্চিত্রের স্বার্থে সতর্ক করা উচিত। কারণ পরীমণি বিশ্বের নামকরা নায়িকাদের একজন। তার ভালো কাজে চলচ্চিত্র শিল্প যেমন প্রশংসিত হয় তেমনি খারাপ কিছু হলে বদনাম হয়। তাই আমরা তাকে সংশোধনের সুযোগ দিতে চাই। এতে যদি তিনি ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করেন তবে আমরা তার পাশে আছি, থাকব। আর যদি তা না করেন তবে তার দায় তাকেই নিতে হবে।বোট ক্লাব ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, একজন শিল্পীকে সেখানে কাজের কথা বলে নিয়ে হেনস্তা করা হয়েছে। এটি নিন্দনীয়। আমরা এর বিচার চাই। যাতে করে এরকম ঘটনা আর কারো ক্ষেত্রে না ঘটে। যদিও ঘটনার বিষয়ে পরীমণি আমাদের অবহিত করেননি। করলে আমরা শুরু থেকেই পাশে থাকতাম। তারপরও যেহেতু তিনি প্রফেশনাল কাজে গিয়ে অপ্রতিকর ঘটনার শিকার হয়েছেন তাই আমরা তার পাশে থাকব। কারণ কারো বিপদে পাশে থাকা সংগঠনের দায়িত্ব। তবে এখানে তারও কিছু ভুল আছে জানিয়ে এই নেতা বলেন, এত রাতে তিনি সেখানে না গিয়ে অন্য সময়েও এ বিষয়ে আলোচনায় বসতে পারতেন। তার উচিত হলো ব্যালেন্স রেখে চলা।

গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ভিডিও দেখে অমরা বিষয়টি অবহিত হয়েছি। যদিও এটা তার ব্যক্তিগত তারপরও সে আমাদের শিল্পী। তাই আমরা তার পাশে থাকব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ঘটনায় তার বিরুদ্ধে যদি আইনি পদক্ষেপ নেয়া হয় এবং তদন্তে তিনি অপরাধী প্রমাণিত হন তবে আমরা তার সাথে থাকব কি না এ নিয়ে শিল্পী সমিতিসহ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তিনি বলেন, সতর্কতার পরও যদি কেউ অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন তবে সে দায় তার একার। আমাদের নয়। এতে আমাদের সমর্থন থাকবে না। এ দিকে পরীমণির বিরুদ্ধে নতুন করে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্লাবের সভাপতি রুবেল আজিজের অভিযোগ, ৭ মাস আগে বনানী ক্লাবে একটি প্রাইভেট পার্টিতে ভাঙচুর করেন পরীমণি। এ বিষয়ে স্বনামধন্য এই পরিচালক বলেন, বিষয়টি আগে তিনি জানতেন না। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেয়া হলে তারা তা পর্যবেক্ষণ করবেন। এরপর সংগঠনগুলোর সাথে আলোচনা সাপেক্ষে করণীয় ঠিক করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories