শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জ্যাকলিন নতুন প্রেমিককে নিয়ে উঠলেন ১৭৫ কোটির বাড়িতে

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৯০ বার

ভালোবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে পারছেন না বলিউডের সুন্দরী। তাই প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নিজেদের জন্য বেছে নিয়েছেন সমুদ্রের একদম সামনে একটি বিলাসবহুল বাড়ি।

জ্যাকলিনের এই নতুন বাড়ির দাম প্রায় ১৭৫ কোটি টাকা।নিজের ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আড়ালে রেখেছেন সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পর তাকে নিয়ে নতুন কোনও সম্পর্কের গুঞ্জন শোনা যায়নি।আনন্দবাজার পত্রিকা জানায়, জ্যাকলিনের প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বেশকিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তারা। বলিউডে ব্যবসায়ী এবং নায়িকার প্রেম নতুন নয়। শিল্পা শেঠি, জুহি চাওলার মতো নায়িকারাও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন এই পেশার মানুষকেই। নিজেদের প্রেমকে পরিণতি দেওয়ার কথা ভাবছেন জ্যাকলিন এবং তার প্রেমিক । নতুন বাড়ি খোঁজা এবং কেনার সময়ও নাকি জ্যাকলিনের সঙ্গে ভিডিও কলে মজে থাকতেন তার প্রেমিক।আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, খুব দ্রুত নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন দুজন। অন্দরমহলকে সাজিয়ে তোলার জন্য ইতোমধ্যেই ফ্রান্সের এক নামী ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।জ্যাকলিনের প্রেম নিয়ে বলিউডে কানাঘুষা শুরু হয়েছে, তবে নায়িকা এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories