সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ন্যাটো যোগদানে ফিনল্যান্ড-সুইডেনের আনুষ্ঠানিক আবেদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৯৭ বার

রাশিয়ার হুমকি আর তুরস্কের আপত্তি সত্ত্বেও পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিলো ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বুধবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।তিনি বলেছেন, আমি ন্যাটোয় যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তারা আমাদের সবচেয়ে কাছের অংশীদার। ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর থেকে স্টলটেনবার্গ বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা অবশ্যই মনে রাখতে হবে।

নর্ডিক দেশ দুটির আবেদনে এবার ন্যাটোর ৩০ সদস্যেরই সম্মতি লাগবে। তবে ফিনল্যান্ড-সুইডেনকে জোটভুক্ত করায় ঘোর আপত্তি রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ানের। তিনি জানিয়েছেন, তুরস্ক এ বিষয়ে কোনোভাবেই ইতিবাচক মতামত দেবে না। এমনকি এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে কোনো লাভ নেই বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

তবে তুরস্ক যদি শেষ পর্যন্ত আপত্তি তুলে নেয় এবং আর কোনো দেশ বেঁকে না বসে, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোর সদস্য হতে পারে ফিনল্যান্ড ও সুইডেন।এই প্রক্রিয়ায় সাধারণত আট থেকে ১২ মাস লাগে। তবে রাশিয়ার হুমকি বিবেচনায় নর্ডিক দেশগুলোর জন্য প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে চায় ন্যাটো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories