নজরুল হল- ধূমকেতু।
জন্মস্থান চুরুলিয়া,
নজরুল হল- সাম্যবাদ।
চির বিদ্রোহী, দুখুমিয়া ,
নজরুল হল- নবজাগরণ,
সৈন্য দলের দীক্ষা বল,
নজরুল হল- রণসঙ্গীত
‘ঊর্ধ্ব গগনে বাজে
মাদল’।
নজরুল হল- কামাল
পাশা, হাম্বির ছায়ানট,
নজরুল হল- শ্যামা
সঙ্গীত, সরস্বতীর ঘট।
নজরুল হল- ভারতীয়,
এবং বাংলাদেশী।
নজরুল হল- উর্দু, ফার্সি
এবং বাংলাভাষী।
নজরুল হল- মাজার,
মক্তব, মসজিদের ঐ
মুয়াজ্জিন।
নজরুল হল- মহা প্রলয়,
বীর সৈনিক, চীর নবীন।
নজরুল হল- হাবিলদার।
বাসুদেবের কবিদল,
নজরুল হল- সুফী,
কাওয়ালী, সাধক …
অবিকল।
নজরুল হল- কুলি
মজুর। খুকী ও
কাঠবিড়ালি।
নজরুল হল- ইসলামী
গান, সঙ্গীতে শ্যামা
কালী।
নজরুল হল- লেটো গান,
রক্তাম্বরধারিণী মা
নজরুল হল- বিষের
বাঁশি, বাউন্ডুলে,
খানসামা।
নজরুল হল-
রাজদ্রোহী,দুনিয়া জুড়ে
ফতোয়াজারি,
নজরুল হল- দীন
মুসাফির, চা দোকানের
কর্মচারী,
নজরুল হল- বাঁধনহারা,
নব যৌবন, হরতাল।
নজরুল হল- যবন
কাফের। মহা বিদ্রোহী
মহাকাল।
নজরুল হল- দুই বাংলা।
চল্ চল্ চল্।
নজরুল হল-অগ্নিবীণা।
আমরা ছাত্রদল।
নজরুল হল- লিচু চোর।
গুল বাগিচার বুলবুলি।
নজরুল হল- এস্রাজ
বীণা। ম্লান আলোকের
ফুলগুলি।
নজরুল হল-উন্নত শির,
স্নেহ’ রফিজউল্লাহ,
নজরুল হল- বিদ্রোহী
কবি। দুর্বিনীত দেহ।
নজরুল হল- অকাল
বোশেখ, কান্ডারী হুঁশিয়ার ।
নজরুল হল-
রাজবিদ্রোহী, বিদ্রোহী
দুনিয়ার।
নজরুল হল-কবিতা,
গান, আলগা খোঁপার
বাঁধন,
নজরুল হল- ‘হুঁস’
মানুষের। নরশ্রেষ্ঠ সাধন।
নজরুল হল- শ্যামের
বাঁশি, বাউল, ফকির,
গজল,
নজরুল হল- জাতীয়
কবি। যিনি- অশ্রুসজল ।।
Leave a Reply