সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

চুম্বন দৃশ্যে আপত্তি নেই সামান্থার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২২৫ বার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে গত কয়েক মাস ধরে দারুণ আলোচনায় এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। পর্দায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে, যদিও সেসব চুম্বন দৃশ্য সত্যি ছিল না। এবার জানা গেল, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই সামান্থা।বেশ কিছু দিন ধরেই খবর উড়ছে, বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সামান্থার। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে একটি সূত্র কথা বলেছেন টলিউড ডটনেটের সঙ্গে। আর ওই সময়ে সামান্থার চুম্বন দৃশ্য নিয়েও কথা বলেন তিনি।  

সূত্রটি বলেন, ‘বলিউড থেকে যেসব সিনেমায় অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেসব সিনেমার বিষয়বস্তু পছন্দ হয়নি তার। এজন্য সামান্থা এখনো কোনো বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তা ছাড়া বলিউড সিনেমার পর্দায় বিকিনি পরা ও চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যও প্রস্তুত সামান্থা। এখন ভালো একটি চিত্রনাট্য পেলেই বলিউড সিনেমায় নাম লেখাবেন সামান্থা।

বলিউডের সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান সামান্থা। তা উল্লেখ করে সূত্রটি বলেন—‘বলিউডের বাণিজ্যিক ঘরানার সিনেমায় সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান সামান্থা, যাতে করে বলিউড ইন্ডাস্ট্রিতে তার বাজার বড় হয়ে উঠে।’সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ‘মজিলি’খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’, ‘খুশি’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories