সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আসাম ও অরুণাচলে বন্যায় ১২ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৩২ বার

ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।বন্যায় আসামের ২৬ জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর পাহাড়ি শহর দিমা হাসাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির সড়ক, ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাজ্যটিতে উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন। তবে যান চলাচল ব্যাহত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাছার জেলা। অরুণাচল প্রদেশেও বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। আসাম ও অরুণাচল প্রদেশ- দুই রাজ্যেই আগামী কয়েক দিন ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। যে কারণে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories