বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অরুণাচল সীমান্তের কাছে সামরিক কাঠামো তৈরি করছে চীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৯ বার

ভারতের পূর্ব সীমান্তে অরুণাচলের খুব কাছে চীনের সেনাবাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাম তৈরি করেছে বলে দাবি করছে ভারতীয় সেনা। সামরিক প্রয়োজনে এ গ্রাম তৈরি করা হয়েছে বলেও দাবি ভারতের। সাম্প্রতিক সময়ে চীন যেসব এলাকায় অতি সক্রিয়তা দেখিয়েছে তা হলো- লুংরো লা, জিমিথাং এবং বুম লা। অন্যদিকে ভারতীয় সেনাও এলাকায় নজরদারির নেটওয়ার্ক বাড়িয়েছে।

ভারতীয় সেনার পূর্ব কমান্ডের প্রধান লেফটন্যান্ট জেনারেল আরপি কালিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অরুণাচল সীমান্তে চীন প্রচুর কাঠামো তৈরি করছে। এর মধ্যে বিমানবন্দর, রেল যোগাযোগের নির্মাণকাজ যেমন হয়েছে, তেমনই তৈরি করা হয়েছে গ্রাম। শুধু তা-ই নয়, ওই অঞ্চলে চীন ফাইভ জি নেটওয়ার্কের পরিকাঠামোও তৈরি করছে বলে অভিযোগ ভারতীয় সেনার। ভারতের অভিযোগ, সীমান্ত জুড়ে ক্ষমতাও বাড়াচ্ছে চীনা সেনাবাহিনী।২০২০ সালে লাদাখে সংঘর্ষের পর ভারত-চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। দুই দেশের সেনাদের মধ্যে গালওয়ান সংঘাতে একাধিক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। চীনেরও বেশ কিছু সেনা কর্মকর্তার মৃত্যু হয়। এরমধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও চীনের গতিবিধির ওপর কড়া নজর রাখছে ভারত।  অরুণাচলের খুব কাছে চীনের কর্মকাণ্ড সম্পর্কে আরপি কালিতা আরও বলছেন, ভারতও হাত গুটিয়ে বসে নেই। তারাও দুর্গম পাহাড়ি অঞ্চলে পরিকাঠামো তৈরির কাজ জারি রেখেছে। তবে দুর্গমতার কারণে সেই কাজ করতে সময় লাগছে। কাজে আরও গতি আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।  বহুদিন ধরেই চীন দাবি করে আসছে, অরুণাচলকে ভারতের অংশ নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories