বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা, ফের উত্তেজনার আশঙ্কা

আন্তর্জাতিক ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৩ বার

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার দেশ। রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান এ কথা জানান। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা জানালেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

এতে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।গত ১৬ জুন জেনেভা শহরে পুতিন ও বাইডেন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়।

রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল- দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল।এর আগেও নাভানলিকে জেল দেওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories