মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি এর উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় শতাধিক দুস্থ গরীব ও অসহায়দের মাঝে শাড়ী, সেলাই মেশিন, বৈদ্যুতিক পাখা, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে উল্লেখিত সামগ্রীগুলি বিতরন করেন ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আনোয়ারুল মায্হার।

এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায়দের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।
নগদ অর্থ ও অন্যান্য সহায়তা বিতরণকালে বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories