মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

নোয়াখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ৮৬

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার

“চাকরী নয়, সেবা”এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ৮৬ জন চাকরি প্রার্থী।

মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন নোয়াখালী জেলার ৮৬ জন চাকরিপ্রার্থী।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর সার্বিক তত্তাবধানে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৮৬ জন চাকরি প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

গত ২৯, ৩০ ও ৩১ মার্চ ২০২২খ্রি. নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের নিয়ে অত্যন্ত সচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাচাই শেষে গত ০৮ এপ্রিল ২০২২খ্রি. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ২০ এপ্রিল ২০২২খ্রিঃ সকালে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনার পর উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক পরীক্ষা শেষে ১২ জন নারী ও ৭৪ জন পুরুষসহ মোট ৮৬ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় যে নিয়োগ পদ্ধতি চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। পুলিশ সুপার আরো বলেন, কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষে তিনি প্রাথমিকভাবে নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories