বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ বালু উত্তোলন অপরাধে মোবাইল কোর্টে ১লক্ষ টাকা জরিমান

ঝিকরগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১১৭ বার

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট ১লক্ষ টাকা জরিমান আদায় করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার সময় উপজেলার ২নং মাগুরা ইউনিয়েনর মিশ্রিদেয়াড়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বালু মহাল ও মাটি সংরক্ষণ আইন ২০১০ এর আওতায় বহিরামপুর গ্রামের মোঃ আব্দুল কাদের খানের ছেলে মোঃ আব্দুল জালাল (৫৫) কে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা থানার পুলিশ বাহিনীর এস,আই, (নি.) জনাব সুব্রত কুমার কুন্ডু উক্ত অপরাধটি মোবাইল কোর্টে বিচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ০৪ (চার) টি শ্যালোমেশিন এবং মালিকানা বিহিন ০২টি এক্সকেভেটর মেশিন এবং প্রায় ১,৪২,৭৬০ সি,এফ,টি অবৈধভাবে উত্তোলনকৃত স্তুপ আকারে রাখা বালু জব্দ তালিকামূলে জব্দ করা হয়। স্থানীয় ০২ জন স্বাক্ষীর উপস্থিতিতে জব্দকৃত মালামালসমূহ ঘটনাস্থলে উপস্থিত ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক এর জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত মালিকানা বিহীন ০২টি এক্সকেভেটর মেশিন উপযুক্ত মালিকে ০২জন স্বাক্ষীর উপস্থিতিতে ফেরৎ প্রদানের জন্য জিম্মাদার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। জব্দকৃত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মালামাল ও বালি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ২নং মাগুরা ইউনিয়ন ভূমি অফিসের উপস্থিতিতে আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করে বিক্রয়লদ্ধ অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করে অত্র আদালতকে অবহিত করার জন্য জিম্মাদার ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি আরো জানান অপরাধের দোষ স্বীকার করেন এবং নিম্ন স্বাক্ষরকারী তাকে বালুবহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ০১লক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে ০২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেওয়া হয়। তাৎক্ষরিকভাবে মোবাইল কোর্টের পেশকার মোঃ রমজান আলী বিশ্বাস, জরিমানার অর্থ আদায় করেছেন। উপজেলায় সরকারি নদ-নদী, খাল-বিল থেকে অবৈধ বালু উত্তোলন সহ অন্যন্য অপরাধ প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories