বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর হাতে মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩১ বার

গত মাসে মালদ্বীপ সরকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন। সেই স্পোর্টস অ্যাওয়ার্ডটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে মন্ত্রীপরিষদ বৈঠকের শুরুতে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড- ট্রফিটি প্রধানমন্ত্রী কাছে হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

মার্চে মালদ্বীপের মালেতে এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ পুরস্কার প্রদান করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিকে। এ সময় সেখানে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছিলেন, শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান। একই অনুষ্ঠানে ‘লাইফটাইম এচিভমেন্ট’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম।

স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রবার্তো কার্লোস, ভারতের ক্রিকেটার সুরেশ রায়না, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডস প্রমুখ।

উল্লেখ্য, মালদ্বীপ সরকার ক্রীড়াঙ্গনে নিজেদের সেরা ক্রীড়াবিদ, কোচদের পুরস্কৃত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তিত্বদেরও সম্মাননা পুরস্কার দিয়েছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড ও মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কের দিক বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories