বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

মহানগরের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের জন্য ঈদ উপহার পাঠালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩৩ বার

গাজীপুর-২ আসনের প্রতিটি ওয়ার্ডে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি র পাঠােনাে অসহায়, হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শাড়ি কাপড়, লুঙ্গী, বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে টঙ্গী স্টেশন রোড নোয়াগাঁও এলাকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবন থেকে প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের হাতে প্রতিমন্ত্রী ঈদ উপহার পৌঁছে দিতে নেতা কর্মীদের হাতে এই ঈদ উপহার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, আমি পবিত্র উমরাহ হজ্জ পালনের লক্ষ্যে দেশ ত্যাগ করবো। আমি আসা করি প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মী ও ওয়ার্ড কাউন্সিলর মহোদয়রা আমার উপহার গুলো অসহায় মানুষের মাঝে সুষমভাবে বন্টন করে দেবেন। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন সুস্থভাবে ওমরা হজ পালন করে দেশে ফিরে আসতে পারি। দেশবাসীসহ গাজীপুরবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন,৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, শাহজাহান মিয়া সাজু, কাউন্সিলর ফারুক আহমেদ,গাছা থানা আওয়ামীলীগ নেতা মশিউর রহমান মশি, ছাত্রলীগ নেতা কাজী মনজু, যুবলীগ নেতা আমান উদ্দিন সরকার প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories