শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

ইফতারের টেবিলে একসাথে নারায়নগঞ্জের আইভী-শামীম

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১২৩ বার

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানকে খুব কম সময়ই এক টেবিলে বসতে দেখা যায়।তবে সোমবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে আয়োজিত ইফতার মাহফিলে আইভী ও শামীম ওসমান এক টেবিলে বসেছিলেন। ইফতারও করেছেন একই সঙ্গে। কিন্তু এক টেবিলে বসলেও তাদের মধ্যে কোনো কথা হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুজনই দুজনের মতো করে ইফতার করে চলে গেছেন।

স্থানীয় রাজনীতিবিদরা জানান, ১৯৭৩ সাল থেকে আইভীর বাবা পৌর পিতা আলী আহম্মেদ চুনকা ও শামীম ওসমানের বাবা সামসুজ্জোহা থেকে বিরোধ শুরু। বর্তমানেও সেই বিরোধিতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তাদের সন্তানরা।আইভী ও শামীমের বিরোধ মেটানোর জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে অনেকবারই চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সময়ই তারা সফল হতে পারেনি। কিছুদিন নীরব থাকলেও ফের তারা সেই বিরোধপূর্ণ অবস্থানে চলে যান।ইফতার মাহফিলে আইভী ও শামীমের সঙ্গে একই টেবিলে আরও ছিলেন বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, তারাবো পৌরসভার মেয়র মন্ত্রীপত্নী হাছিনা গাজী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।আইভী ও শামীমের একই টেবিলে বসা এবং কথা না বলার বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories