শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন গাজীপুরের টঙ্গী অঞ্চলের ৪৩ নং ওয়ার্ডে আগামীর কান্ডারি যুবনেতা নাজমুল হোসেন মন্ডল জমি-সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

রাশিয়া পূর্ব ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে : জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১১৩ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে।তিনি টেলিগ্রামে বলেন, ‘আমরা এখন নিশ্চিত করে বলতে পারি ডনবাসে রাশিয়ান সৈন্যরা যুদ্ধ শুরু করেছে, যে যুদ্ধের জন্য দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি নিয়েছে। রুশ বাহিনীর একটি বড় অংশ এখন এই যুদ্ধে জড়িত।

এখানে যত সৈন্য আনা হোক, নিজেদের রক্ষা করার জন্য আমরা লড়াই করব।’রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের পর পূর্ব ইউক্রেনে যুদ্ধ তীব্র হয়েছে এবং ডনবাস অঞ্চলে পুনরায় যুদ্ধ তৎপরতা বৃদ্ধি করেছে। এ অঞ্চল মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে।জেলেনস্কির বক্তব্যের কিছুক্ষণ আগে পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গেইডে ঘোষণা করেন, রাশিয়া তাদের প্রতীক্ষিত আক্রমণ শুরু করেছে।তিনি ফেসবুকে বলেন, ‘এটা এখন নরক। আক্রমণ শুরু হয়েছে। সপ্তাহকাল ধরে আমরা এ কথাই বলে আসছি। তারা অব্যাহতভাবে রুবিঝনে এবং পোপাসনায় লড়াই চলছে। অন্যান্য শান্তিপূর্ণ শহরেও লড়াই শুরু হয়েছে।’স্থানীয় কতৃপক্ষ জানায় পূর্ব ইউক্রেনে রাশিয়ান হামলায় অন্তত ৮ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।গেইডে বলেন, সোমবার রাশিয়ান বাহিনী লুগানস্ক দখল করে নিয়েছে। ক্রেমিনা শহর থেকে পালানোর সময় চারজনের মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories