বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

দক্ষিণ আফ্রিকার বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৮০ বার

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা সোমবার দেশটির পূর্ব উপকূলের ব্যাপক বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সতর্ক করে দিয়ে বলেছেন, এক্ষেত্রে বিভিন্ন মৌলিক সেবা চালু করতে সময় লাগবে। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এই মানবিক দুর্যোগে ব্যাপক ও জরুরি ত্রাণ প্রচেষ্টার আহ্বান জানানো হচ্ছে। এমন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জীবন-জীবীকা চরম ঝুঁকির মুখে পড়েছে।

তিনি বলেন, এ দুর্যোগে ‘ডারবান বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরটি এ মহাদেশের বৃহৎ এবং ব্যস্ত শিপিং টার্মিনালগুলোর অন্যতম। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’প্রেসিডেন্ট বলেন, ডারবান নগরীর পূর্ব উপকূলে ব্যাপক বন্যা ও ভূমিদসে কমপক্ষে ৪৪৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৪৮ জন নিখোঁজ রয়েছে।তিনি আরও বলেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। এসব এলাকায় ১৬টি স্কুল একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এ জাতীয় দুর্যোগ মোকাবেলায় বাড়তি অর্থ ও সম্পদ ছাড় করা হয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories