বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৭৩ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগে মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে বিমান হামলা চালায় ইহুদি এ দেশটি।প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজা উপত্যাকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। অন্যদিকে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানগুলোয় গুলি করেছে।

এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজার খালি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তিনি বলেন, ‘আমাদের প্রতিরোধ যোদ্ধাদের অভিনন্দন। এসব যোদ্ধা আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়েই ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে।’এএফপি বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটলে ইসরায়েল তা ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে। এর কিছুক্ষণ পরই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।গাজার প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো বলছে, মঙ্গলবার ভোরে চালানো ইসরায়েলের ওই হামলায় আহতের কোনো ঘটনা ঘটেনি।ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘(রকেট) হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থাপনায় হামলা করেছে।’
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories