শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন গাজীপুরের টঙ্গী অঞ্চলের ৪৩ নং ওয়ার্ডে আগামীর কান্ডারি যুবনেতা নাজমুল হোসেন মন্ডল জমি-সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

অর্থ পাচার মামলা: গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১০৮ বার

অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ মামলায় চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক।এর আগে ২০২০ সালের ১১ মে মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম। মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।পরে অর্থপাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন প্রশ্নে গত ১৫ ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলটি খারিজ করে দিলেন হাইকোর্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories