শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কেজিএফ: চ্যাপ্টার ২ মুক্তির আগেই ৭ কোটি রুপির টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১০১ বার

দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ যে অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে এরই মধ্যে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপির বেশি। মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির দিন ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ৩০ কোটি রুপি উপার্জন নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যে। আর এই ধারণা সত্যি হলে মহামারির সময়ে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম ৩০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক। গত ২৭ মার্চ প্রকাশ্যে আসে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ট্রেলার। ট্রেলারেই স্পষ্ট রেকর্ড ভাঙার ইঙ্গিত। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই অ্যাকশন। হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম মিলিয়ে মোট পাঁচটি ভাষায় প্রকাশ পাওয়া ট্রেলারটি প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় ভিউ ছাড়ায় ১০৯ মিলিয়ন। এক দিনে এত ভিউ ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। 

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। আগামী ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে দেখা যাবে। আরও রয়েছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories