বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

১৫ এপ্রিল থেকে বাসের আগাম টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৯৪ বার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৫ এপ্রিল সকাল থেকে ঈদ যাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।  আজ সোমবার বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগামী ১৫ এপ্রিল থেকে অগ্রিম টিকিট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা সকল বাস মালিকেরাই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার গুলো থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।’ সার্বিক প্রস্তুতির বিষয়ে শ্যামলী এন ট্রাভেলসের এই এমডি বলেন, ‘এবার রাস্তার কন্ডিশন যেহেতু খুব একটা ভালো না, ফলে আমাদের নিয়মিত যেসব গাড়ি আছে সেই গাড়ি গুলোই চলবে। যাতে শিডিউল বিপর্যয় না হয়। কিছু গাড়ি আমাদের রিজার্ভ থাকবে প্রয়োজন হলে সেগুলো চালানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories