ওভারের প্রথম বলে সুইপ করে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেছিলেন মুশফিকুর রহিম। ব্যক্তিগত মাইলফলকে পৌঁছে যেন নির্ভার হয়ে গেলেন এ অভিজ্ঞ তারকা ব্যাটার। তাই তো এক বল পরই খেললেন আত্মঘাতী রিভার্স সুইপ। যা বিপদে ফেলে দিলো পুরো দলকে।তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২১০ রান। ফলোঅন পাড় করতে এখনো প্রয়োজন ৪৩ রান। স্বাগতিকদের থেকে ২৪৩ রানে পিছিয়ে ৯ রানে থাকা মেহেদী হাসান মিরাজ আর ০ রান নিয়ে তাইজুল ইসলাম আবার ব্যাটিং শুরু করবেন।
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের প্রথম তিন বলেই লিজাড উইলিয়ামসকে টানা তিনটি বাউন্ডারি মারলেন ইয়াসির। চাপে থাকা বাংলাদেশ দল যেন উল্টো চাপ তৈরির বার্তা দিল দক্ষিণ আফ্রিকা শিবিরে। তাতে সুফল মিলতে থাকে। ইয়াসিরের সঙ্গে মুশফিকুরও ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায়। এতে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সঙ্গে যেমন রানের ব্যবধান কমতে থাকে সফরকারীদের, তেমনি দূর হতে থাকে ফলোঅনের শঙ্কা।দারুণ ব্যাটিংয়ে জমিয়ে তোলা জুটিতে দুজনই ছুঁটতে থাকে ব্যক্তিগত ফিফটির দিকে। ইয়াসির অবশ্য শেষ পর্যন্ত পারেননি। আলগা শটে আউট হয়ে ফিরেছেন ৪৬ রানে। কেশভ মহারাজের ঝুলিয়ে দেওয়া ফুল লেংথ ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় বোলারের কাছেই। হতাশায় মাঠ ছাড়েন ইয়াসির। তার ইনিংস শেষ ৮৭ বলে ৪৬ রানে। ভাঙে ৭০ রানের পার্টনারশিপ।ইয়াসির না পারলেও সম্প্রতি রান খরায় ভোগা মুশফিক অর্ধশতক তুলে নেন। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে হারমারকে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। ১৩৪ বল খেলে ৮ চারে তিনি ফিফটি করেন তিনি। সেটি যেন কাল হলো তার। মনোযোগ হারিয়ে বসলেন মুশফিক। ১ বল পরেই সুইপ করতে রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন। হার্মারের বলে বোল্ড হয়ে যান ৫১ রানে। তার বিদায়ে বিপদ বাড়লো বাংলাদেশের।
এরপর তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ দল। সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ টাইগারদের। ফলোঅন পাড় করতে সফরকারীদের এখনো প্রয়োজন ৪৩ রান। স্বাগতিকদের থেকে ২৪৩ রানে পিছিয়ে ৯ রানে থাকা মিরাজ আর ০ রান নিয়ে তাইজুল আবার ব্যাটিং শুরু করবেন।
Leave a Reply