জিতে আইপিএল শুরু করা টানা দুটি ম্যাচে হার। দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খোঁজে চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলছেন এই ম্যাচেও।টস জিতে ব্যাটিং নিয়েছে দিল্লি। কলকাতার সঙ্গে ২৮ বারের দেখায় তারা জিতেছে ১২ ম্যাচ, হার ১৬টি। তবে ২০১৮ সাল থেকে আট ম্যাচ খেলে কলকাতাকে হারিয়েছে পাঁচ ম্যাচ।
দিল্লি এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে। খলিল আহমেদ খেলছেন আনরিখ নর্টিয়ের পরিবর্তে। মোস্তাফিজ দুই ম্যাচ খেললেও নতুন দলটির সঙ্গে এখনো জয়ের দেখা পাননি। নিজের প্রথম ম্যাচে ৩ উইকেট নেন এই বাঁহাতি পেসার।দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল, ঋষভ পান্ত (অধিনায়ক/উইকেটকিপার), সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।কলকাতা নাইট রাইডার্স: আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, রাসিখ সালাম, উমেশ যাদব, বরুণ চক্রবর্ত্তী।
Leave a Reply