শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্যাতনের শিকার চলচিত্র অভিনেত্রী শুভশ্রীর বোন

অনলাইন বিনোদন ডেক্স
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮২ বার

চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলি। কয়েক মাস পার হতেই স্বামীর বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগ করলেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে অমিতকে বাগুইআটির জ্যাংড়া থেকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের টেকনো সিটি থানার পুলিশ।
শোনা গিয়েছিল, সাত বছর আগে অফিসের কাজের সূত্রে অমিত ভাটিয়ার সঙ্গে দেবশ্রীর আলাপ হয়েছিল। অল্প সময়েই বন্ধু হয়ে যান দুজনে। কিন্তু সেই সময় তারা ভিন্ন সম্পর্কে ছিলেন। তাই শুধু বন্ধুত্ব ছিল তাদের মধ্যে।গত দিবসে নাকি অমিত দেবশ্রীকে প্রেমের প্রস্তাব দেন। এরপরই এপ্রিল মাসে মহামারির মধ্যে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যেই বিয়ে করেন দুজনে।
অভিযোগে দেবশ্রী জানিয়েছিলেন, বিয়ের ১০ দিন পর থেকেই তার ওপর অত্যাচার শুরু যায়। অমিতের এই অপকর্মে নাকি মদত দিতেন তার মা দীপালি ভাটিয়া। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে ১৭ জুন টেকনো সিটি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দেবশ্রী। শনিবারই বারাসত আদালতে তোলা হয় অমিতকে। দেবশ্রীর অভিযোগের পরই অমিতের বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করে পুলিশ। তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অমিতের বিরুদ্ধে নাকি আগে থেকেই একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে মুক্ত তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories