বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৯৪ বার

রাশিয়ার আসন্ন আগ্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ায় ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে।শনিবার পূর্ব ইউক্রেনের ক্রামাটরস্ক থেকে পুনরায় লোকদের সরিয়ে নেয়া শুরু হয়েছে, সেখানে একদিন আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছে। সবশেষে পশ্চিমা নেতা হিসেবে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার কিয়েভ সফরে যান।

রাশিয়ার আগ্রাসনের মোকাবেলার জন্য ইউক্রেনের প্রশংসা করে বরিস জনসন ইউক্রেনকে সাঁজোয়া যান এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘ইউক্রেন আর কখনো দখল করার সুযোগ হবে না।’ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণ মোকাবেলায় কিয়েভ প্রস্তুত। এর পরপরই জনসনের এই সহযোগিতা প্রস্তাব দেয়া হয়।সফররত অস্ট্রিয়ান চ্যান্সেলরের সাথে বৈঠকে জেলেনস্কি বলেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত এবং সমান্তরালভাবে কূটনীতির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাই।জেলেনস্কির উপদেষ্টা মিখায়েলো পোডেলস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে। সেখানে মস্কো দুটি বিচ্ছিনতাবাদী গ্রুপ নিয়ন্ত্রণ করে।তিনি (পোডেলস্কি) জাতীয় টেলিভিশনে বলেন, ‘ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ডনবাসে ইউক্রেনকে অবশ্যই জিততে হবে, এতে সমজোতা আলোচনায় ইউক্রেনের অবস্থান আরো শক্তিশালী হবে।’ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ কথা জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories